আওয়ামী লীগ দল ভাঙায় বিশ্বাস করে না: হানিফ

S M Ashraful Azom
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াত পাকিস্তানের এজেন্ট। তারা মুদ্রার এপিঠ ওপিঠ। তাদের ভাঙা কখনো সম্ভব নয়। আর আওয়ামী লীগ কোন দল ভাঙায় বিশ্বাস করে না। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 
হানিফ বলেন, ২০ দলীয় জোটের সাথে সম্পৃক্ত জঙ্গিবাদী সংগঠন ব্লগারদের হত্যা করছে। এই সব জঙ্গিবাদী সংগঠনগুলোর মূল লক্ষ্য দেশে আস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা।
 
জিয়াউর রহমান কখনোই মুক্তিযোদ্ধা ছিলেন না দাবি করে মাহবুব-উল-আলম হানিফ বলেন, জিয়ার ক্ষমতা গ্রহণের পর তার আসল চেহারা প্রকাশ পায়। তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের বাঁচাতে ইনডেমিনিটি আইন করেছিলেন। সেই সাথে স্বাধীনতা বিরোধীদেও দেশের দায়িত্ব দিয়ে পুরস্কৃত করেছিলেন।
 
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল ইসলাম আমিন, সুজিত রায় নন্দি, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top