বকশীগঞ্জ টাংগারী পাড়া মাদ্রাসার এডহক কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
জেলার বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের টাংগারী পাড়া আয়েশা খাতুন দাখিল মাদ্রাসায় শিক্ষার পরিবেশ ফিরে পেতে যাচ্ছে।
দীর্ঘদিন ধরে ম্যানেজিং কমিটির নেতৃত্ব দেয়া কে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল মাদ্রাসায় প্রভাব বিস্তারের অপচেষ্টা চালায় ।
এ কারণে মাদ্রাসাটির অবকাঠামো সহ শিক্ষার যথেচ্ছ পরিবেশে ঘাটতি দেখা দেয়। অপর একটি মহল মাদ্রাসার সার্বিক উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখায় অবশেষে সম্প্রতি সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপে মাদ্রাসায় একটি এডহক কমিটি ঘোষণা করা হয়।
এরই সূত্র ধরে ৩০ আগস্ট রোববার বর্তমান এডহক কমিটির আহবায়ক আতিকুর রহমান মোগল রাজার সভাপতিত্বে দ্বিতীয় অনুষ্ঠিত সভায় স'ানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী, শিক্ষক বৃন্দদের উপসি'তিতে মাদ্রাসার অগ্রগতি কামনায় তারা অনতিবিলম্বে একটি পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হয়।
সেই সাথে দুর্নীতিবাজ দেরকে কমিটিতে প্রশ্রয় না দেয়ারও অনুরোধ করা হয়।
এসময় উপসি'ত ছিলেন কমিটির আহবায়ক আতিকুর রহমান মোগল রাজা, সদস্য সচিব ও ভারপ্রাপ্ত সুপার মওলানা ইজ্জত আলী, শিক্ষক প্রতিনিধি নেহাল উদ্দিন, অভিভাবক সদস্য সাহালম, হাজী সোলায়মান হক, হাজী মোসাব কাকা, হাজী আবদুর রাজ্জাক, হাজী মমিন, হাজী নজিবর রহমান, মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, বগার চর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, আওয়ামীলীগ নেতা আফরোজ্জামান, কারিমুল হক , সোলায়মান হক ও উজ্জল । 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top