সাভারে পোশাক শ্রমিক স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা, স্বামী আটক

Seba Hot News
সাভারে পোশাক শ্রমিক গৃহবধূকে কুপিয়ে হত্যা চেষ্টার সময় স্থানীয়রা স্বামী আবুল কালামকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় গুরুতর আহত রিয়া বেগমকে (২৭) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লায় এ ঘটনা ঘটে।
আহত রিয়া বেগম স্থানীয় মারিয়া পোশাক কারখানার শ্রমিক। তার স্বামী আবুল কালাম একজন রিকশা চালক।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই গৃহবধূ রিয়ার সাথে স্বামী আবুল কালামের কলহের ঘটনা ঘটতো। এরই ধারাবাহিকতায় গত রাতে কারখানা থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে ছায়াবিথী সোসাইটি মহল্লায় স্বামী আবুল কালাম এলোপাথারী কুপিয়ে জখম করে তার স্ত্রী রিয়াকে। এসময় স্থানীয়রা রিয়ার চিৎকারে এগিয়ে এসে কালামকে গণধোলাই দিয়ে মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে গুরুতর আহত ওই গৃহবধূকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে স্বামীর দাবি পরকিয়ার সম্পর্কের জেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান ঢাকাটাইমসকে জানান, ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টায় তার স্বামী কালামকে আটক করেছে পুলিশ। তবে কি কারণে নিজ স্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছিলো তা রিকশাচালক কালামকে জিজ্ঞাসাবাদের পরই জানা যাবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top