সিরাজগঞ্জে হেরোইন-ইয়াবাসহ আটক ৪ জনকে আটক করেছে র‌্যাব

Seba Hot News

সিরাজগঞ্জে ১৮৫ গ্রাম হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট কায়েস ওরফে বুলু ও তার তিন সহযোগীকে আটক করেছে র‌্যাব।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- মাহমুদপুর মহল্লার মৃত দানেশ আলীর ছেলে কায়েস শেখ ওরফে বুলু (৩০), একই মহল্লার আরশেদ শেখের ছেলে স্বপন সেখ (২৩), আরশেদ শেখের স্ত্রী জোসনা (৩৬) ও মৃত ফজল শেখের স্ত্রী জাকিদা বেগম।
র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এএসপি মো. হাসিবুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদপুর ১নং গলি এলাকায় অভিযান চালিয়ে ১৮৫ গ্রাম হিরোইন, ৯০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪ লাখ ২৮ হাজার টাকাসহ ওই চারজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া হেরোইন ও ইয়াবার আনুমানিক মূল্য ২৩ লাখ টাকা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top