‘ভাগ্যের ফেরে হয়ে গেছি অভিনেত্রী’ ‘ভাগ্যের ফেরে হয়ে গেছি অভিনেত্রী’

S M Ashraful Azom
বর্তমানে হলিউডের সবচেয়ে দামি অভিনেত্রী অস্কারজয়ী জেনিফার লরেন্স। তবে এবার তিনি শিরোনামে এলেন ভিন্ন এক পরিচয়ে। এবার হলিউড চলচ্চিত্রের চিত্রনাট্য লিখছেন তিনি। আর ক্যারিয়ারের এই পর্যায়ে তিনি জানালেন, ক্যামেরার সামনে নয়, পেছনে কাজ করতেই রূপালি পর্দায় এসেছেন তিনি।
 
এ বিষয়ে লরেন্স বলেন, ‘স্বপ্ন ছিল পরিচালক হওয়ার। কিন্তু ভাগ্যের ফেরে হয়ে গেছি অভিনেত্রী।’ তবে এক্ষেত্রে পরিচালনা পরে হবে, তার আগে আপাতত চিত্রনাট্যকারের ভূমিকায় কাজ করবেন বলেও জানিয়েছেন ২৫ বছর বয়সী এই হলিউড তারকা। আর এ বিষয়ে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে লরেন্স বলেন, ‘আমি এবং অ্যামি যৌথভাবে চিত্রনাট্য লিখছি। আমাদের রচনা প্রায় শেষের দিকে। এরইমধ্যে আমরা প্রায় একশ’ পৃষ্ঠা লিখে ফেলেছি।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top