বিচার ব্যবস্থা ডিজিটালাইজেশনে বিভিন্ন সেবা চালু

Seba Hot News
দেশের ২০০টি অধস্তন কোর্ট ও সুপ্রিমকোর্টের কার্যক্রম ও মামলা ব্যবস্থাপনায় আধুুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে বিচারপ্রার্থী, আইনজীবীসহ সংশ্লিষ্টদের দ্রুত সেবা প্রদানে আধুনিক তথ্য প্রযুক্তির বিভিন্ন সেবা ও কার্যক্রম চালু করা হয়েছে।
বিচার বিভাগীয় কর্মকর্তাগণের ডাটাবেস তৈরি করা হচ্ছে। সম্প্রতি এ লক্ষ্যে আইন মন্ত্রণালয় থেকে একটি সার্কুলারও জারি করা হয়েছে। সারা দেশের জেলা ও দায়রা জজদের কাছে এ বিষয়ে তথ্য চেয়ে স্মারকটি পাঠিয়েছেন মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিব। আইন মন্ত্রণালয় এ উদ্যোগ নেয়। আইন মন্ত্রণালয়ের স্মারকে বলা হয়, জাস্টিস সেক্টর ফ্যাসিলিটি প্রকল্পের সহায়তায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য একটি ডাটাবেস তৈরির কার্যক্রম গৃহীত হয়েছে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা ও দায়রা জজ/দফতর প্রধানদের তথ্য প্রেরণে নির্দেশ দেয়া হয়।
অধস্তন আদালতের বিচারকদের মধ্যে ইতিমধ্যে বিতরণ করা হয়েছে ১২৫টি ল্যাপটপ ও দুইশ’ ট্যাব। এখন সাক্ষ্য গ্রহণের সময় ভয়েস রেকর্ড হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। বিচারকদের হাতে থাকবে এমন যন্ত্র। ফিল্ড লেভেলের প্রত্যেক বিচারককে দেয়া হচ্ছে ল্যাপটপ। দেশের প্রতিটি আদালতে ইন্টারনেট সেবা নিশ্চিতে ইতোমধ্যে সংযোগ চালুর ব্যবস্থা করা হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচার ব্যবস্থাকে যুগোপযোগী করতে ও বিচারপ্রার্থীদের হয়রানি লাঘব এবং দ্রুত ও যৌক্তিক সময়ের মধ্যে মামলা নিস্পত্তির জন্য ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশের আদালতসমূহে বছরের পর বছর অনিস্পন্ন থাকা মামলা নিস্পত্তির লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে ইতোমধ্যে সার্কুলার জারি করেছেন প্রধান বিচারপতি।
আদালতসমূহে কর্মরত মহিলা জজদের জন্য ‘ডে-কেয়ার’ সুবিধা প্রদানে ইতোমধ্যে আইন মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করেছে। মহিলা বিচারকদের শিশু সন্তানদের পরিচর্যার জন্য এ উদ্যোগ নেয়া হয়। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দেশ ও জনগণের স্বার্থে বিচার বিভাগের সংস্কার ও উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। ইতোমধ্যে ২শটি অধস্তন কোর্টে মামলার তথ্যাদি ডিজিটাল পদ্ধতিতে প্রর্দশনের ব্যবস্থা করা হয়েছে। সুপ্রিমকোর্টে সার্ভারসহ পূর্ণাঙ্গ ওয়েবসাইট স্থাপন করা হয়েছে। বিচার ব্যবস্থাকে আধুনিকায়ন এবং বিচারের দীর্ঘসূত্রিতা লাঘবে সহায়ক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আদালতসমুহে মামলার তথ্যাদি ডিজিটাল পদ্ধতিতে প্রর্দশনের ব্যবস্থা করায় মামলা সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ এখন সহজতর হয়েছে। ফলে সময় ও অর্থেরও অনেক সাশ্রয় হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানায়।
সুপ্রিমকোর্টের কম্পিউটার সিষ্টেম এনালিষ্ট কাজী পারভেজ আনোয়ার বাসস'কে বলেন, সুপ্রিমকোর্টে মামলা ব্যবস্থাপনায় ও মামলা সম্পর্কিত তথ্য সরবরাহে ডিজিটাল ডিসপ্লে স্থাপন করা হয়েছে। মামলা সম্পর্কিত তথ্য জানাতে এসএমএস সার্ভিস চালু করা হয়েছে। এছাড়াও বিভিন্ন তথ্য সরবরাহ ও সেবা প্রদানে সুপ্রিমকোর্টের ওয়েবসাইটকে সমৃদ্ধ করা হয়েছে। ওয়েবসাইটে মামলার সর্বশেষ তথ্য সরবরাহ করা হয়। প্রতিদিনকার কার্যতালিকা, মামলার বেসিক তথ্য, মামলার সংক্ষিপ্ত বিবরণ এবং রায় ও আদেশ প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। ওয়েবসাইট সার্চ করলেই এসব তথ্য পাওয়া যায়।
এছাড়াও সুপ্রিমকোর্টের ইতিহাস,বিভিন্ন তথ্য, সংবিধান, রুলস, কোর্ট ক্যালেন্ডার, বিভিন্ন আইন ও নজিরসহ সর্বোচ্চ আদালতে টেন্ডার, রিক্রুটমেন্ট, গেজেট, সার্কুলার, নোটিশ ইত্যাদি বিষয়ে তথ্য ওয়েবসাইটে সরবরাহ করা হচ্ছে। মামলার শুনানির তথ্য সঙ্গে সঙ্গেই ওয়েবসাইটে দেয়া হয়। সুপ্রিমকোর্টের বিচারিক বেঞ্চগুলোতে মামলার প্রতিদিনকার কার্যতালিকা এখন ওয়েবসাইটে পাওয়া যায়। আইনজীবী, বিচারপ্রার্থী ও সংশ্লিষ্টরা তা ঘরে বসে ওয়েবসাইট সার্চ করলেই আগাম জানতে পারেন। ডিজিটাল ডিসপ্লেতে দৈনিক কার্যতালিকা, ক্রম অনুযায়ী মামলা শুনানির তথ্য সাথে সাথেই জানা যাচ্ছে। এতে বেঞ্চসমূহের দৈনিক এবং প্রতি মূহুর্তের বিচারিক কার্যক্রমের সার সংক্ষেপ সরবরাহ করা হয়।
মামলা সম্পর্কিত তথ্য সরবরাহে ৫টি ডিজিটাল ডিসপ্লে স্থাপন করা হয়েছে। প্রধান বিচারপতির কার্যালয়, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবন, এটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিমকোর্টের এনেক্স ভবনে স্থাপিত এসব ডিজিটাল ডিসপ্লে থেকে মামলার সর্বশেষ তথ্য জানা যায়। - বাসস। - See more at: http://www.kalerkantho.com/online/national/2015/08/29/262332#sthash.dGjaYn3R.dpuf
দেশের ২০০টি অধস্তন কোর্ট ও সুপ্রিমকোর্টের কার্যক্রম ও মামলা ব্যবস্থাপনায় আধুুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে বিচারপ্রার্থী, আইনজীবীসহ সংশ্লিষ্টদের দ্রুত সেবা প্রদানে আধুনিক তথ্য প্রযুক্তির বিভিন্ন সেবা ও কার্যক্রম চালু করা হয়েছে।
বিচার বিভাগীয় কর্মকর্তাগণের ডাটাবেস তৈরি করা হচ্ছে। সম্প্রতি এ লক্ষ্যে আইন মন্ত্রণালয় থেকে একটি সার্কুলারও জারি করা হয়েছে। সারা দেশের জেলা ও দায়রা জজদের কাছে এ বিষয়ে তথ্য চেয়ে স্মারকটি পাঠিয়েছেন মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিব। আইন মন্ত্রণালয় এ উদ্যোগ নেয়। আইন মন্ত্রণালয়ের স্মারকে বলা হয়, জাস্টিস সেক্টর ফ্যাসিলিটি প্রকল্পের সহায়তায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য একটি ডাটাবেস তৈরির কার্যক্রম গৃহীত হয়েছে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা ও দায়রা জজ/দফতর প্রধানদের তথ্য প্রেরণে নির্দেশ দেয়া হয়।
অধস্তন আদালতের বিচারকদের মধ্যে ইতিমধ্যে বিতরণ করা হয়েছে ১২৫টি ল্যাপটপ ও দুইশ’ ট্যাব। এখন সাক্ষ্য গ্রহণের সময় ভয়েস রেকর্ড হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। বিচারকদের হাতে থাকবে এমন যন্ত্র। ফিল্ড লেভেলের প্রত্যেক বিচারককে দেয়া হচ্ছে ল্যাপটপ। দেশের প্রতিটি আদালতে ইন্টারনেট সেবা নিশ্চিতে ইতোমধ্যে সংযোগ চালুর ব্যবস্থা করা হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচার ব্যবস্থাকে যুগোপযোগী করতে ও বিচারপ্রার্থীদের হয়রানি লাঘব এবং দ্রুত ও যৌক্তিক সময়ের মধ্যে মামলা নিস্পত্তির জন্য ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশের আদালতসমূহে বছরের পর বছর অনিস্পন্ন থাকা মামলা নিস্পত্তির লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে ইতোমধ্যে সার্কুলার জারি করেছেন প্রধান বিচারপতি।
আদালতসমূহে কর্মরত মহিলা জজদের জন্য ‘ডে-কেয়ার’ সুবিধা প্রদানে ইতোমধ্যে আইন মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করেছে। মহিলা বিচারকদের শিশু সন্তানদের পরিচর্যার জন্য এ উদ্যোগ নেয়া হয়। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দেশ ও জনগণের স্বার্থে বিচার বিভাগের সংস্কার ও উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। ইতোমধ্যে ২শটি অধস্তন কোর্টে মামলার তথ্যাদি ডিজিটাল পদ্ধতিতে প্রর্দশনের ব্যবস্থা করা হয়েছে। সুপ্রিমকোর্টে সার্ভারসহ পূর্ণাঙ্গ ওয়েবসাইট স্থাপন করা হয়েছে। বিচার ব্যবস্থাকে আধুনিকায়ন এবং বিচারের দীর্ঘসূত্রিতা লাঘবে সহায়ক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আদালতসমুহে মামলার তথ্যাদি ডিজিটাল পদ্ধতিতে প্রর্দশনের ব্যবস্থা করায় মামলা সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ এখন সহজতর হয়েছে। ফলে সময় ও অর্থেরও অনেক সাশ্রয় হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানায়।
সুপ্রিমকোর্টের কম্পিউটার সিষ্টেম এনালিষ্ট কাজী পারভেজ আনোয়ার বাসস'কে বলেন, সুপ্রিমকোর্টে মামলা ব্যবস্থাপনায় ও মামলা সম্পর্কিত তথ্য সরবরাহে ডিজিটাল ডিসপ্লে স্থাপন করা হয়েছে। মামলা সম্পর্কিত তথ্য জানাতে এসএমএস সার্ভিস চালু করা হয়েছে। এছাড়াও বিভিন্ন তথ্য সরবরাহ ও সেবা প্রদানে সুপ্রিমকোর্টের ওয়েবসাইটকে সমৃদ্ধ করা হয়েছে। ওয়েবসাইটে মামলার সর্বশেষ তথ্য সরবরাহ করা হয়। প্রতিদিনকার কার্যতালিকা, মামলার বেসিক তথ্য, মামলার সংক্ষিপ্ত বিবরণ এবং রায় ও আদেশ প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। ওয়েবসাইট সার্চ করলেই এসব তথ্য পাওয়া যায়।
এছাড়াও সুপ্রিমকোর্টের ইতিহাস,বিভিন্ন তথ্য, সংবিধান, রুলস, কোর্ট ক্যালেন্ডার, বিভিন্ন আইন ও নজিরসহ সর্বোচ্চ আদালতে টেন্ডার, রিক্রুটমেন্ট, গেজেট, সার্কুলার, নোটিশ ইত্যাদি বিষয়ে তথ্য ওয়েবসাইটে সরবরাহ করা হচ্ছে। মামলার শুনানির তথ্য সঙ্গে সঙ্গেই ওয়েবসাইটে দেয়া হয়। সুপ্রিমকোর্টের বিচারিক বেঞ্চগুলোতে মামলার প্রতিদিনকার কার্যতালিকা এখন ওয়েবসাইটে পাওয়া যায়। আইনজীবী, বিচারপ্রার্থী ও সংশ্লিষ্টরা তা ঘরে বসে ওয়েবসাইট সার্চ করলেই আগাম জানতে পারেন। ডিজিটাল ডিসপ্লেতে দৈনিক কার্যতালিকা, ক্রম অনুযায়ী মামলা শুনানির তথ্য সাথে সাথেই জানা যাচ্ছে। এতে বেঞ্চসমূহের দৈনিক এবং প্রতি মূহুর্তের বিচারিক কার্যক্রমের সার সংক্ষেপ সরবরাহ করা হয়।
মামলা সম্পর্কিত তথ্য সরবরাহে ৫টি ডিজিটাল ডিসপ্লে স্থাপন করা হয়েছে। প্রধান বিচারপতির কার্যালয়, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবন, এটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিমকোর্টের এনেক্স ভবনে স্থাপিত এসব ডিজিটাল ডিসপ্লে থেকে মামলার সর্বশেষ তথ্য জানা যায়। - বাসস।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top