হ্যাকারদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

S M Ashraful Azom
বিবাহিত নারী-পুরুষরা গোপন প্রেমের জন্য ব্যবহার করেন -এমন একটি ওয়েবসাইট ‘অ্যাশলে ম্যাডিসন’ হ্যাক করেছে ইমপ্যাক্ট টিম নামে হ্যাকারদের একটি গ্রুপ।

আর তাদের ধরিয়ে দিতে পারলে পাঁচ লাখ কানাডিয়ান ডলার পুরস্কার ঘোষণা করেছে ওয়েবসাইটটির মূল প্রতিষ্ঠান অ্যাভিড লাইফ মিডিয়া।

কানাডার পুলিশ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

পুলিশ বলছে, ওয়েবসাইটটি হ্যাক হওয়ার পর এর দু’জন ব্যবহারকারীর আত্মহত্যা করেছেন। ধারণা করা হচ্ছে, হ্যাকাররা তাদের অনেক গোপন তথ্য প্রকাশ করেছে আর সে কারণে তারা আত্মহত্যা করেছে।

তবে মৃত ঐ দুই ব্যক্তির বিষয়ে আর কিছু জানায়নি কানাডিয়ান পুলিশ।

হ্যাকারদের হুঁশিয়ারি করে দিয়ে টরেন্টো পুলিশের কর্মকর্তা ব্রাইস ইভান্স বলেছেন, ‘আপনারা যা করছেন তা অবৈধ এবং এটা আমরা কোনভাবেই মেনে নিবোনা।’

উল্লেখ্য, গত মাসে ‘অ্যাশলে ম্যাডিসন’এর প্রায় ৩৩ মিলিয়ন ব্যবহারকারীর গোপন তথ্য চুরি করে হ্যাকাররা।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top