দল হারলেও, এ্যাশেজ শেষে বড় পুরস্কার পেলেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। ব্যাটসম্যানদের টেস্ট র্যাংকিং-এ শীর্ষস্থান ফিরে পেয়েছেন স্মিথ। এ্যাশেজ চলাকালীন র্যাংকিং-এ শীর্ষস্থান দখল করেছিলেন ইংল্যান্ডের জো রুট। তবে এ্যাশেজ শেষে সেটি হারাতে হলো রুটকে। আগের জায়গা অর্থাৎ তৃতীয় স্থানেই নেমে গেছেন রুট।
ব্যাটসম্যানদের শীর্ষ পাঁচে স্মিথ ও রুটের কারিশমায় অবস্থান কিছু পরিবর্তন হলেও, বোলারদের তালিকাতে তেমন কোন পরিবর্তন হয়নি। শীর্ষ দু’টি স্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ও ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড।
ব্যাটসম্যানদের র্যাংকিং-এ বাংলাদেশের মধ্যে সেরা মোমিনুল হক। ২৪তম স্থানে রয়েছেন মোমিনুল। আর বোলারদের র্যাংকিং-এ বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে রয়েছেন সাকিব আল হাসান। ১৭তম স্থানে রয়েছেন তিনি। অলরাউন্ডারদের তালিকার শীর্ষস্থানটিও দখলে রেখেছেন সাকিব।
টেস্ট র্যাংকিং-এ শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের তালিকা :
র্যাংকিং ব্যাটসম্যান রেটিং
১. স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া) ৯১০
২. এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) ৮৯০
৩. জো রুট (ইংল্যান্ড) ৮৮৯
৪. হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) ৮৮১
৫. এ্যাঞ্জেলো ম্যাথুজ (শ্রীলংকা) ৮৬৭
টেস্ট র্যাংকিং-এ শীর্ষ পাঁচ বোলারের তালিকা :
র্যাংকিং বোলার রেটিং
১. ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা) ৯০৫
২. স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) ৮৩৫
৩. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) ৮১৪
৪. ইয়াসির শাহ (পাকিস্তান) ৮১০
৫. জেমস এন্ডারসন (ইংল্যান্ড) ৮০৭

