কঠোর অস্ত্র আইন চান ভার্জিনিয়ায় নিহত সাংবাদিকের বাবা

S M Ashraful Azom
ভার্জিনিয়ায় সরাসরি সম্প্র্রচারের সময় বন্দুকধারীর গুলিতে নিহত মার্কিন টিভি সাংবাদিক অ্যালিসন পার্কারের বাবা প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে অস্ত্র আইন আরো কঠোর করার আর্জি জানিয়েছেন। খবর বিবিসির।
 
এক সাক্ষাত্কারে অ্যান্ডি পার্কার বলেন, ‘আমাদের এ কাজটি করতে হবে। আর তা করতে আমি আপনাকে সাহায্য করব। সংবাদ মাধ্যম আপনার সঙ্গে আছে, কারণ, তারা সদ্যই তাদের একজনকে হারিয়েছে।’
 
বুধবার প্রাক্তন এক সহকর্মীর গুলিতে নিহত হন ডব্লিউডিবিজে-সেভেন টেলিভিশন চ্যানেলের সাংবাদিক অ্যালিসন পার্কার ও ক্যামেরাম্যান অ্যাডাম ওয়ার্ড। এ ঘটনা যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করার বিষয়টি আবারো সামনে নিয়ে এসেছে। যদিও পার্কারের বাবা জানেন—অস্ত্র আইন পরিবর্তনের এ লড়াই খুব কঠিন হবে। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট, আপনাকে এটি করতে হবে। দয়া করে এটি করুন। দয়া করে আমাদের জন্য এবং অন্যদের জন্য এটি করুন। যাতে তাদের আরো পার্কার এবং ওয়ার্ডকে হারাতে না হয়।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top