গোলান
মালভূমিতে শুক্রবার ফের হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে পাঁচ জন নিহত
হয়েছে। নিহতরা সবাই নিরস্ত্র বেসামরিক জনগণ। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের
খবরে এ কথা বলা হয়েছে।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, হামলায় একটি গাড়িতে থাকা দুই সরকারপন্থী মিলিশিয়া নিহত হয়েছে।
গোলান মালভূমিতে বৃহস্পতিবার সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানের ওপর ইসরাইলের কয়েক দফা হামলায় কমপক্ষে এক জন নিহত হওয়ার পর শুক্রবার নতুন করে এ হামলা চালানো হল। সূত্র: এএফপি

