২০১২ সালের নভেম্বর। মালয়েশিয়ার সাথে প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। কুয়ালালামপুরে শাহ আলম স্টেডিয়ামে হওয়া ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিলো। বাংলাদেশ পিছিয়ে ছিল ম্যাচে। দ্বিতীয়ার্ধে বদলি খেলতে নেমে স্ট্রাইকার মিঠুন চৌধুরী পেনাল্টি আদায় করে, স্ট্রাইকার এমিলি পেনাল্টি থেকে গোল করেন।
সেই একই মাঠে আবার বাংলাদেশ-মালয়েশিয়া মুখোমুখি হতে যাচ্ছে আজ । শাহ আলম স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা পৌনে ৭টায়।
অতীতের স্মৃতি ভুলে যেতে চান বাংলাদেশের ফুটবলাররা। দুই বছর আগের সময় আর এখনকার সময়ের মধ্যে পার্থক্য দেখতে পারেন ফুটবলাররা।
বাংলাদেশের খেলোয়াড়দের পারফরম্যান্সও বদলেছে বিশ্বাস করছেন মামুনুলরা। ঘনঘন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেললে নিজেদের অবস্থানটাও জানা যায়। প্রীতি ম্যাচ বা অনুশীলন ম্যাচ, যেটাই বলা হোক না কেন। মালয়েশিয়ার বিরুদ্ধে লড়াইটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে একটা পরীক্ষা।
বাংলাদেশ দলের ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ বলেছেন, আমাদের খেলোয়াড়দের অবস্থানটা কোথায়, সেটাও দেখা যাবে। একই সাথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে করণীয়টা কি হবে সেটাও চূড়ান্ত হবে।
মালয়েশিয়ার বিরুদ্ধে খেলা হলেও ক্রুইফের ম্যাচ পরিকল্পনায় জায়গা পাচ্ছে অস্ট্রেলিয়া। কারণ আসল লড়াইটা হবে সেখানেই। অজিদের বিরুদ্ধে মামুনুল, সোহেল রানা, নাসিরুল, ইয়ামিন, ইয়াসিন, গোলরক্ষক সোহেল, জামাল ভুঁইয়াদের জায়গাগুলো কতোটা মজবুত এবং সুসংহত তা নিয়েই ভাবনা। এমিলি, জাহিদ, জুয়েল রানা, সোহেল রানা, এনামুলদের নিয়ে আক্রমণভাগ। জার্মান গোলকিপিং কোচ ক্রিশ্চিয়ান শোয়েশ্চালার কাজ করছেন গোলপোস্ট নিয়ে।
কুয়ালালামপুরে শাহ আলম স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। ঝালাই করে নিয়েছে আজকের ম্যাচ নিয়ে। সংবাদমাধ্যমকে ক্রুইফ জানিয়েছেন, তার দল নিয়ে পরিকল্পনার কথা। মালয়েশিয়া ফুটবল দল নিয়ে তিনি জেনেছেন, বর্তমান দলে বেশ কিছু সিনিয়র ফুটবলার নেয়া হয়েছে।
ঢাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মালয়েশিয়া ফুটবল দলের অনেক খেলোয়াড়ই থাকবেন দলে। ম্যাচ ভিডিও দেখেছেন ক্রুইফ।
কুয়ালালামপুরে সংবাদমাধ্যমকে ক্রুইফ বলেছেন,‘কঠিন ম্যাচ হবে আজ। মালয়েশিয়া শক্তিশালী দল। আমরা যেমন কঠিন এবং ভালো ম্যাচ ধরে নিচ্ছি মালয়েশিয়ার জন্যও একই। দুই দলের লড়াই হবে উপভোগ্য।’
কোচের মতো একই কথা অধিনায়ক মামুনুল ইসলামের। কঠিন ম্যাচের আখ্যা দিয়ে মামুনুল বলেছেন, ‘আমি বেশ কয়েকবার ম্যাচ খেলেছি মালয়েশিয়ার বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে এই ম্যাচে পূর্ণ শক্তি দিয়ে খেলবো, লক্ষ্য একটা ম্যাচ জিততে হবে। বাংলাদেশের দর্শকদের একটা জয় উপহার দিতে চাই।’
কুয়ালালামপুরে বাংলাদেশের দর্শকরাও প্রস্তুতি নিয়েছেন আজকের ম্যাচ দেখার জন্য। বছর দুই আগেও প্রবাসীরা মাঠে গিয়েছিলেন জাতীয় পতাকা হাতে নিয়ে। আজকের ম্যাচের টিকিট সংগ্রহ করছেন প্রবাসী বাঙালিরা। মালয়েশিয়ার অ্যাস্ট্রো এরিনা টিভি চ্যানেল ৮০২ খেলাটা সরাসরি দেখাবে বলে জানা গেছে।