সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও নিন্দার ঝড়

S M Ashraful Azom
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
 
গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যবিরোধী শিক্ষক জোটের অবস্থান কর্মসূচিতে হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। এ সময় শিক্ষকদের লাথি মারতেও দেখা গেছে।
 
নারী শিক্ষকরাও তাদের মারধর থেকে রেহাই পাননি; ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে আহত হন অধ্যাপক ইয়াসমিন হক।
 
শিক্ষকদের উপর ছাত্রলীগের এমন হামলার পরপরই নিজের ফেইসবুক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল লিখেন, ‘ছি!’
 
আর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার হামলাকারী শিক্ষার্থীদের ছাত্র বলতেও নারাজ। 
 
নিজের ফেইসবুক পেইজে তিনি লিখেছেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর গুণ্ডা লেলিয়ে দেওয়া ভিসিকে এখনি অপসারণ করুন। যারা শিক্ষকদের গায়ে হাত তোলে তারা কীসের ছাত্র, কীসের ছাত্রলীগ? এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিন।’
 
ব্লগার আরিফুর রহমান লিখেছেন, ‘জাফর ইকবাল তার সামপ্রতিক টিভি ভাষ্যে নিতান্ত শিশুর মতো বিস্ময় প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষকদের উপর জয় বাংলা স্লোগানের দিয়ে ছাত্র নামধারী গুণ্ডাদের ঝাঁপিয়ে পড়া দেখে। উনি মনে হয় এখনো বুঝে উঠতে পারেন নাই, এই দেশে রাজনীতিকদের অন্য কিছু চোখে পড়ে না। তারা শুধু সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী কিংবা প্রতিপক্ষ খুঁজতে থাকেন।’
 
নিজের ফেইসবুকে কভার ফটো হিসেবে ড. মুহম্মদ জাফর ইকবালের বৃষ্টিতে ভেজার ছবি আপলোড করে নিন্দা জানিয়েছেন ব্লগার আরিফ জেবতিক। তিনি লিখেছেন, ‘ছাত্রলীগের হাতে শাবি শিক্ষকরা লাঞ্ছিত হওয়ার দুঃখে স্তব্ধ হয়ে বসে আছেন মুহম্মদ জাফর ইকবাল স্যার। অঝোর বৃষ্টিতে কী স্যারের চোখের জল মিশে যাচ্ছে?’
 
মুহাম্মদ ইসমাইল লিখেছেন, ‘...সাবাশ! ছাত্রলীগ তোমাদের জন্য সবই জায়েজ, চলিয়ে যাও সোনার ছেলেরা।’
 
মাহবুব রাজীব নামে একজন লিখেছেন, ‘এই ঘটনাগুলো অনেক কষ্ট দেয়। বিশেষ করে সভানেত্রীর জন্যেই বেশি খারাপ লাগে। এতো পরিশ্রম উনি করেন, অথচ আমরা সব শেষ করে দিই।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top