ভালোবাসা দিয়ে কিডনি'র 'ঋণ শোধ'

Seba Hot News
মায়ের মুখে এক ব্যক্তির গল্প শুনেছিলেন অ্যাশলে। তাঁর কিডনির প্রয়োজন। দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছিল না রবিনসন নামের লোকটির- বাবা ব্রেন ক্যানসারে মারা গেছেন, নিজের বাড়িটিও বড়দিনের রাতে পুড়ে গেছে, তার উপর নিজের শরীরের অবস্থাও বেহাল। অ্যাশলের মা সমব্যাথী হয়ে বলেছিলেন, তার নিজের শরীর ভালো থাকলে, ওই যুবককে কিডনি দিয়ে দিতেন। মায়ের কথাটা মস্তিষ্কে গেঁথে গিয়েছিল অ্যাশলের। ঠিক করলেন, ওই অপরিচিত যুবকের জীবন বাঁচাতে তিনিই কিডনি দান করবেন।

প্রথমেই নিজের পরিচয় দিতে চাননি। ডাক্তারি পরীক্ষায় যখন জানা গেল, তার কিডনি রবিনসনের শরীরে প্রতিস্থাপন করা যাবে, তখনই ওই অপরিচিত যুবকের সঙ্গে দেখা করেন অ্যাশলে। কিডনি প্রতিস্থাপন হয়েছিল সফলভাবেই। কাহিনী কিন্তু এখানেই শেষ হয়ে যেতে পারতো। কিন্তু নিয়তি চাইছিল আরো কিছু। যার কিডনি শরীরে নিয়ে নতুন জীবন পেয়েছেন রবিনসন, কিছুদিনের মধ্যেই তাকে ভালোবেসে ফেলেন তিনি। আশ্চর্যজনকভাবে প্রস্তাব সাড়া দেন অ্যাশলেও! সেই থেকে প্রেম, প্রেম গড়ায় পরিণয়েও। এখন সন্তানের অপেক্ষায় এই দম্পতি।

এক অপরিচিত যুবকের জন্য অ্যাশলে যা করেছিলেন, সে ঋণ হয়ত কোনও কিছুতেই শোধ হতো না। যার কাছে চিরঋণী সেই মানুষকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন রবিনসন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top