জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ২ শ ৯২ টি পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেলায় পাঁচ উপজেলা মিলে ৩ শ ৬৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৮৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই এবং সহকারী শিক্ষকের ২ শ ৭টি পদ শূন্য রয়েছে।এতে করে অধিকাংশ বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকার কারনে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
প্রধান শিক্ষকের পদটিকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার ফলে পদোন্নতী প্রদান করা বা সরসরি নিয়োগের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। তবে এ ব্যাপারে নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানা গেছে। অপরদিকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগামী ২৮ আগষ্ট লিখিত পরীক্ষার তারিখ নির্ধারন করা হয়েছে বলে জানান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদরুজ্জেহা। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে শিক্ষক সমস্যা থাকবেনা বলে জানান তিনি।

