সরকার গণতন্ত্রকে লৌহ কপাটে বন্দি করে রেখেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। রবিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয় কবি কাজী নজরুলের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ আলোচনা সভার আয়োজন করে।
সরকারের পতন হলেই দেশে সুষ্ঠু গণতন্ত্র ফিরবে বলে মন্তব্য করে খন্দকার মাহবুব বলেন, দেশের সকল স্তরের মানুষকে সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে গণবিস্ফোরণের মাধ্যমে এই ফ্যাসিষ্ট-জালিম সরকারের পতন ঘটাতে পারলে দেশে সুষ্ঠু গণতন্ত্র ফিরে আসবে।
তিনি বলেন, সরকারের সঙ্গে ভালো আচারণ করে লাভ হবে না। কারণ কুকুরের সঙ্গে ভালো আচরণ করে কোনো কিছু পাওয়া যায় না। তাই যেমন কুকুর তেমন মুগুরের মতো আচারণ করতে হবে। তাহলেই সব অধিকার আদায় করা সম্ভব।
তিনি আরো বলেন, বিএনপিও যুদ্ধাপরাধীদের বিচার চায়। কিন্তু সেই বিচার হতে হবে অবশ্যই আন্তর্জাতিক মানের। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, দেশে আজ কোন গণতন্ত্র নেই। এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আর এর জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালদো জিয়ার নেতৃত্বে আগামী দিনের আন্দোলনে আমাদেরকে রাজপথে নামতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
মাহবুব হোসেন আরও বলেন, নজরুল ছিলেন সাম্যের কবি, বিদ্রোহের কবি। আমাদের যুব সমাজকে নজরুলের কাছ থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশ নিতে হবে। আজ ১৬ কোটি মানুষ গণতন্ত্রহীন অবস্থায় নির্যাতিত হচ্ছে, এখান থেকে নজরুলের কণ্ঠ উচ্চারিত হওয়া দরকার।
আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মালেক প্রমুখ।