শ্রীবরদীর চাংপাড়া ঈদগাহ মাঠ পরিদর্শনে বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুদর রউফ তালুকদার।

G M Fatiul Hafiz Babu
জিএম ফাতিউল হাফিজ বাবু,

শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের চাংপাড়া ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
গতকাল রোববার বিকালে উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের নানা বাড়ি এলাকার ওই ঈদগাহ মাঠের নবনির্মাণাধীন মেহরাব এর কাজের পরিদর্শন করেন তিনি।
এ উপলক্ষে ঈদগাহ মাঠ কমিটির সদস্য ও উপদেষ্টাদের সঙ্গে পরিচিতি সভায় চাংপাড়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি মৌলভী আমির আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার । এতে বিশেষ অতিথি ছিলেন শ্রীবরদী পৌর মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাকিম। এসময় বক্তব্য রাখেন সমাজ সেবক হামিদুর রহমান, বকশীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম, শ্রীবরদী উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, শ্রীবরদী সরকারি কলেজের সাবেক ভিপি জামাল উদ্দিন জামাল, ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির উপদেষ্টা অধ্যাপক আসমত আলী, সহ-সভাপতি এমএ মান্নান প্রমুখ।
জানা গেছে, আবদুর রউফ তালুকদার চাংপাড়া ঈদগাহ মাঠের মেহরাব নির্মাণের জন্য ৩ লাখ টাকা আর্থিক সহায়তা করেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top