জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ ধ্বংস না করে ঘরে ফিরব না: শাজাহান খান

S M Ashraful Azom
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘জঙ্গিবাদ, মৌলবাদ ও সন্ত্রাসবাদ আমাদের সমাজের দুষ্ট ব্যাধি। এগুলোকে ধ্বংস না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।’
 
সোমবার মতিঝিলের বিসিসিআই ভবন মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
শাজাহান খান বলেন, ‘বেগম জিয়া যতই ষড়যন্ত্র ও চক্রান্ত করুক না কেন, কোনো লাভ হবে না। এদেশের মানুষ অতীতে যেমন বেগম জিয়ার ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাত্ করেছে, ঠিক তেমনি ভবিষ্যতেও তা নস্যাত্ করে দেবে।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top