বঙ্গবন্ধু নয়, বিলবোর্ড এখন আত্মপ্রচারের লক্ষ্য: যোগাযোগমন্ত্রী

S M Ashraful Azom
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিলবোর্ড বাংলাদেশের নতুন উপদ্রব। বিলবোর্ডে বঙ্গবন্ধু উপলক্ষ্য মাত্র, সবার লক্ষ্য আত্মপ্রচার করা। বঙ্গবন্ধু আর প্রধানমন্ত্রীর ছবি ছোট করে দিয়ে নিজের নিজের ছবি বড় বড় করে প্রচার করা হচ্ছে।’
 
মঙ্গলবার দুপুরে বেগম বদরুন্নেচ্ছা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগ আয়োজিত  শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
বাংলাদেশ নেতা উত্পাদনের নতুন ক্ষেত্র বলে মন্তব্য করে ছাত্রলীগের সাবেক সভাপতি বলেন, ‘সবাই এখন  নেতা, কেউ কর্মী নয়। লিফলেটের ব্যবহার আর নেই। এখন সবাই বিলবোর্ড দিয়েই শুরু করে। একটি বিলবোর্ডে ৪৩ জনের ছবিও দেখেছি। যাদের অনেককেই চিনিও না। পৃথিবীর কোনো দেশে এ রকম নজির নেই।’

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top