রণবীর
কাপুরের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করছেন ক্যাটরিনা। তবে কখনো রণবীরের
চাচাতো বোন কারিনা কাপুর খানের বাড়িতে যাওয়া হয়নি তার। তবে এবার প্রথমবারের
মতো তার বাড়িতে গেলেন ক্যাটরিনা।
বলিউড
লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, কাপুর পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটরিনা
কাইফকে উপস্থিত থাকতে দেখা গেছে। তবে বান্দ্রার কারিনা ও সাইফের বাড়িতে
যাওয়া হয়ে ওঠেনি তার। তাই পারিবারিক একটি পার্টিতে রণবীরের সঙ্গে
ক্যাটরিনাকেও দাওয়াত দিয়েছিলেন কারিনা। দাওয়াত পেয়ে খুশিমনে সেখানে হাজিরও
হয়েছিলেন ক্যাট।
বর্তমানে
ক্যাটরিনা ও সাইফ তাদের আসন্ন চলচ্চিত্র ‘ফ্যান্টম’ ছবির প্রচারণা নিয়ে
ব্যস্ত সময় পার করেছেন। বিশ্ব সন্ত্রাসের বিষয়বস্তু নিয়ে কবির খান ছবিটি
পরিচালনা করেছেন। এখানে ক্যাটরিনা ও সাইফকে এজেন্টের চরিত্রে দেখা যাবে,
যারা ২৬/১১ হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের খুঁজে বের করার মিশনে কাজ করবে।

