শওকত মাহমুদের ৮০ দিনের রিমান্ড আবেদন পুলিশের

S M Ashraful Azom
মতিঝিল ও পল্টন থানার আটটি মামলায় গ্রেফতার দেখিয়ে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদকে ৮০ দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ। গতকাল রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পল্টন থানার পাঁচ মামলায় এবং মতিঝিল থানার তিন মামলায় তদন্তকারী কর্মকর্তারা এই রিমান্ড চেয়ে আবেদন করেন। প্রতিটি মামলায় দশ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে বলে জানা গেছে।
 
আজ সোমবার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে এ রিমান্ড আবেদনের শুনানি হবে। শওকত মাহমুদের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবা সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রমনা থানার একটি মামলায় তিন দিনের রিমান্ড শেষে শনিবার তাকে কারাগারে পাঠানো হয়।
 
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে রাজধানীর রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেফতার করে ডিবি পুলিশ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top