বকশীগঞ্জে সাপের কামুড়ে সকিনা বেগম নামে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার সকালে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, শনিবার রাতে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামে ভুট্টু মিয়ার মেয়ে সকিনা বেগম (১২) ও তার মায়ের সাথে গোয়াঁলঘরে গরু দেখতে যায়। এসময় খড়ে থাকা বিষধর সাপ সকিনার হাতে দংশন করে। সাপের কামড়ের দংশন বুঝতে পেরে সাথে সাথে তার হাত বেধে ফেলে। পরে রাতভর বিভিন্ন এলাকার ওঝাঁ দিয়ে ঝাড় ফোঁক করে।
রোববার সকাল সাড়ে আটারদিকে সাপেড় বিষ নেমে পড়েছে। এমন ধারনায় সকিনার পরিবার তার হাতের বাধন খুলে দেয়ার কিছুক্ষনের মধ্যেই সকিনা মাটিতে লুটে মূত্যূকোলে ঢলে পড়ে। সে দরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনী শিক্ষার্থী।
এই ব্যাপারে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সাপের কামড়ে বিষয়টি নিশ্চিত করে জানান তিনি ঘটনাটি শুনেছেন।