বাংলাদেশ ব্যাংকের মুনাফা কমেছে

S M Ashraful Azom
গেল ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের পরিচালন মুনাফা কমে অর্ধেকে নেমে এসেছে। গেল অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নীট পরিচালন মুনাফা হয়েছে এক হাজার ৩৮ কোটি টাকা। এর আগের অর্থবছরে (২০১৩-১৪) এ পরিমাণ ছিল দুই হাজার ৩৭ কোটি টাকা। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় গেল অর্থবছরের আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।  
 
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নিম্নমুখী থাকা ও ইউরোর ব্যাপক দরপতনের কারণে গেল অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের পরিচালন মুনাফায় কমে গেছে। একইসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের অনুসৃত মুদ্রানীতি, সরকারের রাজস্ব আদায় ও ঋণ গ্রহণের ধারা এবং সার্বিক মুদ্রাবাজার ব্যবস্থাপনার প্রতিফলন ব্যাংকের আর্থিক কার্যক্রমের উপর প্রভাব ফেলেছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top