ভারত-পাকিস্তানের উচ্চপর্যায়ের বৈঠক বাতিল

S M Ashraful Azom
ভারত ও পাকিস্তানের মধ্যে নির্ধারিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিল হয়ে গেছে। এ নিয়ে দশ দুটি পরস্পরের ওপর দোষারোপ করছে। নয়াদিল্লি ও ইসলামাবাদ উভয়েরই অভিযোগ, বিপরীত পক্ষের অনড় অবস্থানের জন্য শেষ পর্যন্ত বৈঠক আয়োজন সম্ভব হয়নি।
 
দিল্লির বৈঠকে যোগ দিতে এসে পাকিস্তানি নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ ভারত-শাসিত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতাদের সঙ্গে দেখা করতে পারবেন কি না – মূলত এই প্রশ্নের জট না খোলাতেই বৈঠকটি বাতিল হয়ে যায়।
 
আজ রবিবার দুপুর থেকে দিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারত ও পাকিস্তানের মধ্যে বহুপ্রতীক্ষিত আলোচনা শুরু হওয়ার কথা ছিল – গত মাসে দুই দেশের প্রধানমন্ত্রীরা রাশিয়ার উফা-তে যে বৈঠকে বসতে একমত হয়েছিলেন। প্রায় আটচল্লিশ ঘণ্টা ধরে চলা চরম নাটকীয়তার পর পাকিস্তানি নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ শেষ পর্যন্ত আর দিল্লিতে যাননি।
 
পাকিস্তানের যুক্তি, বৈঠকের আগেই ভারত যে সব শর্ত জুড়ে দিয়েছে তাতে কোনও অর্থপূর্ণ আলোচনা সম্ভবই নয়। আবার বৈঠক ভেস্তে যাওয়ার জন্য ভারতও এদিন পাল্টা দুষেছে পাকিস্তানকেই।
 
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজ বলেন, ‘আমাদের মধ্যে কথা হয়েছিল দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে বৈঠক হবে – সেখানে কোনও তৃতীয় পক্ষ থাকবে না। তারপরও যদি কেউ জেদ ধরেন বৈঠকের আগে বা পরে অন্যদেরও সঙ্গে কথা বলতে দিতে হবে, তা তো মানা সম্ভব নয়।’ সূত্র: বিবিসি বাংলা
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top