ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ কালীগঞ্জে র্যাব অভিযান চালিয়ে সুমন কুমার (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩৩ বোতল হুইসকি, ৩ বোতল ফেন্সিডিল ও ১১ পিচ ইয়াবাসহ আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে কালীগঞ্জ শহরের আড়পাড়া (মাঠপাড়া) থেকে তাকে আটক করা হয়। সে আড়পাড়া (মাঠপাড়া) গ্রামের শংকর ড্রাইভারের ছেলে।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি দল সুমনের আড়পাড়া গ্রামের(মাঠপাড়া) বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৩৩ বোতল হুইসকি, ৩ বোতল ফেন্সিডিল ও ১১ পিচ ইয়াবাসহ সুমনকে আটক করে। তিনি আরো জানান, আটক সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।