ধরলা সেতুতে নতুন করে টোল আরোপের প্রতিবাদে নাগেশ্বরীতে সড়ক অবরোধ-মানববন্ধন ও সমাবেশ

G M Fatiul Hafiz Babu


ডা জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ধরলা সেতুর উদ্বোধনের ১২ বছর পর গত ২৬ আগস্ট থেকে নতুন করে বাইসাইকেল, মোটরসাইকেল, ভ্যান, রিক্সা, ঠেলাগাড়ী, ঘোড়ারগাড়ী অটো রিক্সার উপর নতুন করে টোল আরোপের প্রতিবাদে নাগেশ্বরীতে মানবন্ধন সমাবেশ করেছে নাগরিক অধিকার আন্দোলন, নাগেশ্বরী।
বৃহস্পতিবার বেলা ১২টায় নাগেশ্বরী বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে মানববন্ধন করে। পরে নাগেশ্বরী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক অধিকার আন্দোলন, কুড়িগ্রাম শাখার আহবায়ক কাজিউল ইসলাম, যুগ্ম আহবায়ক অলক সরকার, আবদার হোসেন বুলু, মোনাব্বার হোসেন মিন্টু, সদস্য সচিব কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, ঘোগাদহ ইউনিযনের চেয়ারম্যান আব্দুল মালেক, আটো চালক সমিতির সভাপতি হারুন উর রশিদ, এছাড়াও ট্রলি, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন মালিক সমিতি বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা সময় বেঁধে দিয়ে বলেন, যথা সময়ের মধ্যে ধরলা সেতুর নতুন আরোপিত টোল প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচী নেয়া হবে। যতদিন টোল প্রত্যাহার হবেনা ততদিন আন্দোলন চলবে।
প্রসঙ্গত, ২০০৩ সালে ধরলা সেতু উদ্বোধনের পর থেকে শুধুমাত্র বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রো কাভার্ডভ্যানে টোল আদায় করা হতো। কিন' গত ২৬ আগষ্ট থেকে বাইসাইকেল, মটরসাইকেল, রিক্সা, ভ্যানগাড়ী, ঠেলাগাড়ী, অটোরিকসাসহ সব ধরনের যানবাহনে টোল আদায় করা হচ্ছে।         


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top