ফেসবুকে প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি: ব্যবসায়ী আটক

S M Ashraful Azom
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে আকতার হোসেন (৪৫) নামের এক ধান ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আকতার নাটোরের সিংড়া উপজেলার শেরকোল রাণীনগর গ্রামের বাসিন্দা।
 
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, গত কয়েক দিন ধরে ফেসবুকে আকতার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কিছু আপত্তিকর ছবি পোস্ট করে বিভিন্ন মন্তব্য করেন।
এ ঘটনায় স্থানীয় ব্যক্তি মকলেছুর রহমান থানায় লিখিত অভিযোগ করেন। পরে বৃহস্পতিবার বিকেলে তাকে বাড়ি থেকে আটক করা হয়। এ ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top