ইয়েমেনে রেডক্রসের দুই কর্মকর্তাকে গুলি করে হত্যা

S M Ashraful Azom
ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) জানিয়েছে ইয়েমেনে তাদের দুই কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের একটি গাড়িতে গুলি করে ওই দুজনকে হত্যা করা হয়। ধারনা করা হচ্ছে বন্দুকধারী একাই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।
 
সাহায্য সংস্থাগুলো ইয়েমেনে যুদ্ধ পীড়িত হাজার হাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে। গত কয়েক মাসের যুদ্ধে দেশটিতে অনেক মানুষ মানবেতর জীবন যাপন করছেন।
 
দক্ষিণাঞ্চলের বন্দরনগরী এডেনে সংস্থাটির দফতরে বন্দুকধারীদের হামলার এক সপ্তাহ পরই এই হত্যাকাণ্ড ঘটল। তখন বন্দুকধারীরা নগদ অর্থ গাড়ি ও অন্যান্য সরঞ্জাম দাবি করেছিল। সূত্র: বিবিসি
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top