মুন্সীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধকে কুপিয়ে জখম

S M Ashraful Azom
গজারিয়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফারকে (৬২) গুরুতর জখম করেছে দূর্বৃত্তরা। শুক্রবার রাতে (৯টা) সোনালী মাকের্ট থেকে বাড়ি ফেরার পথে নিজগ্রাম দঁড়িকান্দির মসজিদের সামনে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। আর্তচিৎকারে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে উপজেলা আওয়ামী লীগৈর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম জানান, অতিরিক্ত রক্ষক্ষরণের কারণে তার অবস্থা সঙ্কটাপন্ন। তিনি অত্যন্ত গ্রহনযোগ্য মানুষ। তাঁর কোন শত্রু নেই। তবে এই ঘটনা কারা এবং কেন ঘটিয়েছে উৎঘাটন জরুরি।
গজারিয়া থানার ওসি হেদায়তুল ইসলাম ভূইয়া জানান, তিনি দূবৃত্তদের চিনতে পারেননি। তাই চিহ্নতপূর্বক তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। নানামুখী অভিযান শুরু হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top