এস মাহমুদুল হাসানঃ
বকশীগঞ্জে বিএনপির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। পাটহাটি দলীয় কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান তালুকদার, সহসভাপতি রকিবুল হাসান বাবুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম, পৌর বিএনপির সভাপতি আবদুল হামিদ, বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব সরকার ,কামালপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুব দলের সভাপতি হাফিজুর রহমান উজ্জল , সাধারণ সম্পাদক আবদুুল্লাহ আল সাফি লিপন, জাসাস সভাপতি প্রভাষক বজলুর রশিদ, শ্রমিক দলের সভাপতি কায়সার আমিন, কৃষকদলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বানী, ছাত্রদল কলেজ শাখার সভাপতি রাসেল সরকার প্রমুখ।
এছাড়াও সকল ইউনিয়ন বিএনপির ও সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা উপসি'ত ছিলেন।
আলোচনা সভা শেষে যুবদল নেতা ইরফান আলীর মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত হয়।
