বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গেই বসে আওয়ামী লীগ : বিএনপি

S M Ashraful Azom
বঙ্গবন্ধুকে হত্যায় যারা ইন্ধন জুগিয়েছে এমন ব্যক্তিদের সঙ্গেই আওয়ামী লীগ নেতারা সংসদে বসে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলটির বর্তমান মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। সোমবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "শেখ মুজিব হত্যার অনুঘটক জাসদের গণবাহিনীর উপ-অধিনায়ক হাসানুল হক ইনুকেও মন্ত্রিসভায় রাখতে হয়। কতটা অসহায় হলে প্রধানমন্ত্রীকে তা করতে হচ্ছে। তাঁর প্রতি আমরা সহানুভূতিশীল।"

ড. রিপন বলেন, বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত এসব লোকদেরকে আড়াল করতেই বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এর সঙ্গে জড়ানোর অপচেষ্টা করা হচ্ছে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে সরকার বাধা দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। ড. রিপন বলেন, "৫০ জেলার ৪০০ উপজেলায় ব্যানার, পোস্টার লাগাতে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাধা দিয়েছে।"
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top