নিয়মিত অধিনায়ক নেই। তার জায়গায় ৮৩ ম্যাচ খেলা টিম কাহিল অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের বিপক্ষের ম্যাচে। তার মতো অভিজ্ঞের ওপরই ভরসা রাখছেন অস্ট্রেলিয়ার কোচ। এশিয়ান চ্যাম্পিয়নরা ভালো একটি জয়ের জন্য পার্থের নিব স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নামবে। বাংলাদেশের জন্য এটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের অধিনায়ক মামুনুল ইসলাম বলেছিলেন, স্বপ্নেও ভাবেন নি অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে খেলবেন। স্বপ্নকে ছাড়িয়ে যাওয়া সেই ম্যাচেই অস্ট্রেলিয়ার মাটিতে তাদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বেঙ্গল টাইগাররা চাইছে, যতোটা সম্ভব রক্ষণাত্মক ফুটবল খেলে ব্যবধানটা কম রাখা। বাস্তবতা মেনে নিচ্ছে বাংলাদেশ।
কিন্তু এই সময়ে ভুল কারণে সংবাদ শিরোনাম হয়েছে অস্ট্রেলিয়া। একে ইনজুরির আঘাত বড্ড পুড়িয়েছে তাদের। এর সাথে ফুটবল সংস্থার সাথে দর কষাকষির চুক্তি নতুন করে হচ্ছে না। তাই অস্ট্রেলিয়ান ফুটবলাররা আগে থেকে নির্ধারিত বানিজ্যিক কাজগুলোতে অংশ নেয়নি। যাতে আবার সমর্থকদের কাছে ক্ষমা চাইতে হয়েছে অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনকে। বাংলাদেশের মতো ছোটো দলের বিপক্ষেও তাই তারা পুরো স্বস্তি নিয়ে মাঠে নামতে পারছে না।
অস্ট্রেলিয়ার লক্ষ্য টানা চতুর্থ বিশ্বকাপে খেলা। সেই লক্ষ্যে ছুটতে থাকা দলটি ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে জুনে কিরগিস্তানের বিপক্ষে ২-১ গোলে জিতেছে। প্রতিপক্ষের জালে গোল উৎসব করা হয়নি। অস্ট্রেলিয়া ফিফা র্যাঙ্কিংয়ে ৬১তম। বাংলাদেশ ১৭০। দুই দলের মাঝে আকাশ পাতালের ফারাক। কিন্তু খেলোয়াড়দের ইনজুরি অস্ট্রেলিয়াকে রেখেছে অস্বস্তিতে।
নিয়মিত গোলকিপার ম্যাথু রায়ান নেই। ডিফেন্ডার ইভান ফ্রানিক, অধিনায়ক মিলে জেডিনাক, ফরোয়ার্ড রবি ক্রুস ও টমি জুরিক ইনজুরির কারণে খেলতে পারবেন না। ট্রেন্ট সাইন্সবুরি ও জেমস ট্রয়সি ম্যাচ ফিটনেসের অভাবে বাইরে থাকবেন। নিয়মিত একাদশে থাকতে পারতেন অথচ নেই এমন বেশ কয়েকজনকে ছাড়াই মাঠে নামতে হবে অস্ট্রেলিয়াকে। অবশ্য ফিট জুটি মাসিমো লুঙ্গো ও টম রজিক আছেন। তাদের ওপর ভরসা করা যায়।
২০১৩ সালের আগস্ট থেকে ১২ ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে। সেটিও শ্রীলঙ্কার বিপক্ষে প্রীতি ম্যাচ। ফল ছিল ১-০। তাদের জন্য সময়টা কঠিন। বিশেষ করে বিশ্বকাপের বাছাই পর্বে ভালো করতে না পারার ইতিহাসটা সামনে। আরো আছে মানসিক পরীক্ষা। এত বড় ম্যাচ যে আগে কখনো খেলেনি বাংলাদেশ! এটাও এক বড় বাধা।
গ্রুপ 'বি' এর ম্যাচে অস্ট্রেলিয়া তাই অনেক বেশি ফেভারিট। লুক ব্রাটান ও অ্যালেক্স কিসাকের অভিষেক হতে পারে। আর আক্রমণাত্মক ফুটবল খেলতে অভ্যস্ত অস্ট্রেলিয়ানরা তেমনই খেলবে বলে আশা করা যায়। তবে এটাও ঠিক অস্ট্রেলিয়া দলের মনযোগে বিচ্যুতি ঘটতে পারে। কারণ, ফুটবল সংস্থার সাথে সে দেশের পেশাদার ফুটবলারদের সংস্থার টানাপড়েন। এর অংশ অবশ্যই ফুটবলাররা।