দেশের বিচার বিভাগকে বিপন্ন করে আইন মন্ত্রীর নিয়ন্ত্রণে নেয়ার অভিযোগ করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। শুক্রবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে ‘তারেক রহমানের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার উদ্যোগে তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
খন্দকার মাহবুব বলেন, দেশে আইনের শাসন নেই। বিচার বিভাগ আজ বিপন্ন। বিচার বিভাগ আইন মন্ত্রীর নিয়ন্ত্রণে। তারা গণতন্ত্রের লেভাসে গণতন্ত্রহরণ করে একদলীয় শাসন ব্যবস্থা চালাচ্ছে। এক নেত্রীর শাসনে দেশে চলেছে। কারো মতামতের গুরুত্ব নেই। দেশের সকল প্রতিষ্ঠান এই সরকার নিয়ন্ত্রণ করে একদলীয় করণ করেছে। মানুষের বাক স্বাধীনতা অনেক আগেই হরণ হয়েছে।
অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, "দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়াকে ফাসানোর নিঃস্ফল চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সরকার। খালেদা জিয়াকে মামলা দিয়ে গ্রেফতার করার অপচেষ্টা চালাচ্ছে। কারণ বিএনপিবিহীন, বিরোধী দল শূন্য অঘোষিত একনায়ক তন্ত্রের মসনদের আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজীবন থাকতে চায়।
পেশাজীবী নেতা ডা. মনোয়ার আলমের পরিচালনায় আলোচনার বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট কবির চৌধুরী, সম্মিলিত পেশাজীবী সাধারণ সম্পাদক খোরশেদ জামিল, চট্টগ্রাম বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, চট্টগ্রাম বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কফিল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নছিরুল কাদেরী, চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট এস.ইউ. নুরুল ইসলাম, আমার দেশ পত্রিকার ব্যুরো চীফ জাহিদুল করিম কচি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ্ নেওয়াজ প্রমুখ।
ফোকাস বাংলা