খালেদার চোখে ছানি পড়েছে, উন্নয়ন দেখেন না'

S M Ashraful Azom
খালেদা জিয়ার চোখে ছানি পড়েছে মন্তব্য করে  নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, এ কারণে তিনি বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম চোখে  দেখেন না। বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃক নির্মিত শহীদ প্রকৌশলী শামসুজ্জামান  স্টেডিয়াম সংলগ্ন কাস্টমস অকশন শেড উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের সমালোচনা করে বলেন, বয়স হলে মানুষের চোখে ছানি পড়ে। খালেদার চোখেও ছানি পড়েছে। তাই তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম দেখছেন না। তিনি দেখেন শুধু ষড়যন্ত্র আর জঙ্গিবাদ।

বিএনপিতে যারা আছে তারা মিথ্যাচার করছে অভিযোগ করে নৌ মন্ত্রী বলেন, যে দলের জন্ম ষড়যন্ত্র আর মিথ্যাচার দিয়ে, সে দলের কাছে ভালো কিছু আশা করা যায় না, গণতন্ত্র আশা করা যায় না। হুঁশিয়ারি উচ্চারণ করে নৌ মন্ত্রী শাহজাহান খান বলেন, যারা আন্দোলনের নামে গণপরিবহনে মানুষকে পুড়িয়ে মেরেছে,  সে হত্যার বদলা নেওয়া হবে। আমার ভাইয়ের রক্তের বদলা আমরা নেবোই।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড চোখে দেখেন না বলে অভিযোগ করেছেন  নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

বিএনপি ও ২০ দলীয় জোটের সহিংস আন্দোলনের কঠোর সমালোচনা করে শাহজাহান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের জন্য লড়াই করছেন, আর খালেদা জিয়া সেই গণতন্ত্র হত্যা করছেন। অহিংস আন্দোলনের নামে মানুষ হত্যা করেছেন।খালেদা জিয়ার আন্দোলন ব্যর্থ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, তিনি তার অবরোধ এখনও প্রত্যাহার করেননি। আর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন অবরোধ আর কার্যকর নয়’ তার মানে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলনে জয়ী হয়েছি।বিএনপিতে যারা আছে তারা নির্লজ্জ মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন শাজাহান খান।‘বিএনপি করতে মিথ্যা কথা বলার  ট্রেইনিং নিতে হবে’ মন্তব্য করে তিনি বলেন, তারা এমন একটি দল, ভণ্ডামি আর দুর্নীতি তাদের প্রধান দুই গুণ।

চট্টগ্রাম বন্দরের  চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম কাস্টমস কমিশনার হোসেন আহমদ বক্তব্য রাখেন।বন্দর চেয়ারম্যান বলেন, কাস্টমসের নিলামযোগ্য পণ্য যথাযথভাবে সংরক্ষণের জন্য বন্দর স্টেডিয়ামের কাছে ৫ একর জায়গায় এই অকশন  শেড তেরি করা হয়েছে। এর আগে চট্টগ্রাম বন্দরের  ভেতরে জেটি এলাকায় অকশন শেড ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠান ২২ কোটি টাকা ব্যয়ে ১৪ মাসের মধ্যে এই  শেড নির্মাণ করেছে জানিয়ে তিনি বলেন, এতে পণ্য নিলাম সহজ হবার পাশাপাশি ব্যবসায়ীরাও উপকৃত হবেন।

পুরাতন অকশন শেড ভেঙে নতুন করে কন্টেইনার ইয়ার্ড করা হবে বলেও জানান নিজাম উদ্দিন। পরে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল জেটিতে অভ্যন্তরীণ নদীপথে কন্টেইরাবাহী তিনটি জাহাজ পরিচালনার দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠান সামিট এলায়েন্স লিমিটেডকে হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন নৌমন্ত্রী।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top