শতাব্দী-রুমার ‘নিভৃত স্বপ্ন আবর্তে’

S M Ashraful Azom
ছোটপর্দার জনপ্রিয় মুখ শতাব্দী ওয়াদুদ ও ফারাহ রুমা। দু’জনই পর্দায় নিয়মিত হলেও জুটি হিসেবে তাদের খুব একটা দেখা যায়নি। তবে সম্প্রতি একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। ‘নিভৃত স্বপ্ন আবর্তে’ শিরোনামে এই একক নাটকটি প্রচার হবে আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।
 
নাটকটির গল্পে দেখা যাবে অবকাশ যাপনের জন্য কক্সবাজারে বেড়াতে এসেছে শতাব্দী ওয়াদুদ ও ফারাহ রুমা দম্পতি। বিয়ের অনেক বছর হয়ে গেলেও তাদের কোনো সন্তান নেই। কক্সবাজারে শতাব্দীর সাথে পরিচয় হয় এক গরীব শামুক বিক্রেতার। নিজের অনেক সমস্যার কথা বলে শতাব্দীর কাছ থেকে টাকা ধার নেয় সে। কিন্তু ফেরত দেয় না। একসময় তারা জানতে পারে লোকটা আসলে মিথ্যা বলেছিল তার সন্তানদের জন্য। আর্থিক অনটনের কারণে অনেকগুলো সন্তান নিয়ে হিমশিম খাচ্ছে সে। এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটক ‘নিভৃত স্বপ্ন আবর্তে’।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top