সিলেটে গণজাগরণ মঞ্চ কর্মীর লাশ উদ্ধার

S M Ashraful Azom
এবার ব্লগারদের মৃত্যুর মিছিলে যোগ দিলেন সিলেটের গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. শাহরিয়ার মজুমদার। তিনি আর্কিটেকচার বিভাগের ছাত্র ছিলেন।
 
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট শহরের সুরমা আবাসিক এলাকার একটি মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. রাশেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।  তবে এটা আত্মহত্যা না খুন তা বলতে পারছি না।"
 
নিহতের লাশ সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে কোতয়ালী থানা সূত্রে জানা গেছে।
 
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত নিহত অধিকাংশ ব্লগার গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন। মাঠ পর্যায় থেকে শুরু করে অনলাইনেও তারা ছিলেন সক্রিয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top