বকশীগঞ্জ(জামালপুর)সংবাদদাতা
জামালপুরের বকশীগঞ্জে গণচেতনা রি-কল প্রকল্পের উদ্যোগে চরাঞ্চলের নারীদের গাভী লালন পালন ও গাভীর জাত উন্নয়ন বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
ধুমালী পাড়া গণচেতনার প্রকল্প কার্যালয়ে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভেটেরিনারী ফিল্ড এসিসটেন্ট (ভিএফএ) মো. মজিবুর রহমান।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন গণচেতনা রি-কল প্রকল্পের সমন্বয়কারী শ্যামল রায়। এসময় জ্যাম প্রকল্পের বিডিও শাহানা পারভীন, মাঠকর্মী প্রমথ্য সরকার উপসি'ত ছিলেন।
উক্ত প্রশিক্ষণে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার চরাঞ্চলের ২৫ জন নারী অংশ গ্রহণ করেন।
গণচেতনা রি-কল প্রকল্পের সমন্বয়কারী শ্যামল রায় জানান, চরাঞ্চলের অবহেলিত নারী সমাজের ভাগ্যের উন্নয়ন ঘটাতে ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে তাদেরকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এতে করে মোট ১০০ জন নারীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
