সাম্প্রতিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতি কাটিয়ে উঠতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বুধবার প্রকাশিত দি এশিয়া এসএমই ফাইন্যান্স মনিটর ২০১৪ শীর্ষক প্রতিবেদনে সংস্থাটি উল্লেখ করেছে আন্তর্জাতিক ভাবে সক্ষমতা বাড়াতে এবং নিজেদেরকে আরো টেকসই ভাবে গড়ে উঠতে এশিয়ার এসএমই খাতে বিনিয়োগ প্রয়োজন।
এশিয়ার উন্নয়নশীল ২০টি দেশের এসএমই তথ্য নিয়ে এ প্রতিবেদনটি করা হয়েছে।

