ডিসেম্বরে আরব আমিরাতে হওয়ার কথা ছিল পাকিস্তান-ভারত ক্রিকেট সিরিজ। কিন্তু দুই দেশের সীমান্ত অস্থিরতার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে সিরিজটি। সীমান্তে যুদ্ধ রেখে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে চায় না ভারত। ভারতের অনীহার কারণে ডিসেম্বরে আমিরাতে বাংলাদেশকে খেলার প্রস্তাব দিয়েছে পাকিস্তান।
কিন্তু পাকিস্তানের প্রস্তাবে রাজি নয় বাংলাদেশ। সামনে ব্যস্ত সিডিউল। তাই ডিসেম্বরে পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলা সম্ভব নয় বলে জানান বিসিবির প্রধান নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, ‘ আসছে ডিসেম্বরে কোনো দলের সঙ্গেই আমাদের খেলার কোনো সুযোগ দেখছি না। কারণ তখন বিপিএল হবে। তার আগে অস্ট্রেলিয়া সিরিজ। এরপর এশিয়া কাপ হবে এবং বিশ্বকাপ। জানুয়ারিতে জিম্বাবুয়ে আসবে এখানে। আসলে এর মাঝে আমাদের আপাতত কোনো সুযোগ নেই।’
২০০৯ সালে লাহারো শ্রীলঙ্কান ক্রিকেটারদের উপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তান থেকে আর্ন্তজাতিক ক্রিকেট একরকম নির্বাসিত। অনেক দেন দরবারের পর এবছর জিম্বাবুয়ে সফর করে যায় পাকিস্তান। আগামী মাসে বাংলাদেশ মহিলা দলের পাকিস্তান সফরের কথা রয়েছে।
গত এপ্রিলে তিনটি একদিনের, একটি টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ এসেছিল পাকিস্তান। ওয়ানডে সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।