পাশে থাকবেন মাশরাফি

S M Ashraful Azom
কারো হাত আছে তো পা নেই। কারো ডান হাত আছে, বাঁ হাত নেই। আমাদের সমাজের চোখে এই মানুষগুলো প্রতিবন্ধী। এই মানুষগুলোর নিজের পরিচয় যেন হারিয়ে যায়। আজ তাদেরই ঘুরে দাঁড়ানোর পালা। তারাই আজ থেকে বিশ্বকে দেখিয়ে দিতে চান—আমরাও পারি।
এই স্লোগান নিয়ে আজ বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)’র টি-টোয়োন্টি ক্রিকেট টুর্নামেন্টের। প্রতিবন্ধী ক্রিকেটারদের এই প্রতিযোগিতার উদ্বোধন করার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
সকাল দশটায় উদ্বোধন শেষে ১১টায় প্রথম খেলায় ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল। মাঠের লড়াইয়ে নামার আগে গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক আলম খান জানান, ‘আমরা গত ৩/৪ মাস ধরে প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, প্রতিযোগিতায় ভালো করতে পারবো। আমরা ম্যাচ বাই ম্যাচ টার্গেট করে আগাতে চাই। জয়ের জন্যই আমরা খেলব।’
এদিকে ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক ইয়ান নেইন বলেন, ‘এর আগে আমরা আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে খেলেছি। যা আমাদের অনেক কিছু শিখিয়েছে। এই টুর্নামেন্টে আমরা প্রমাণ করতে চাই যে, আমরা শারীরিকভাবে সক্ষমদের তুলনায় পিছিয়ে নেই। আমরাও একই বলে একই রকম শট খেলতে পারি। আশা করি, এটা খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট হবে।
গতকাল এই সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আয়োজক, ক্রিকেটার এবং টুর্নামেন্টের ব্রান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মুর্তজা। আইসিআরসি’র এই প্রতিযোগিতার ব্রান্ড অ্যাম্বাসেডর করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেন, ‘সহানুভূতি নয় সমর্থন যোগাতে আমি ওদের পাশে থাকব। যেহেতু আমাদের অনুশীলন ক্যাম্প চলছে, হয়তো প্রতিটা ম্যাচে থাকতে পারব না। তারপরও প্রতিটি দলকে সমর্থন যোগাতে চাই। টুর্নামেন্টটা উপভোগ করুক ক্রিকেটাররা। এমন একটা উদ্যোগের পাশে থাকতে পেরে আমি গর্বিত।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘এই টুর্নামেন্ট আয়োজনের জন্য আইসিআরসি আমাদের কাছে কিছু ট্যাকনিক্যাল সমর্থন চেয়েছে, আমরা সেটা করে যাচ্ছি। এই প্রতিযোগিতার খেলাগুলো পর্যবেক্ষণ করার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র পক্ষ থেকে ডেভেলপম্যান্ট কর্মকর্তা হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের (বাংলাদেশ জাতীয় দলের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান) থাকার সম্ভাবনা রয়েছে।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top