'৯৬-এর শেয়ার কেলেঙ্কারি : ২ জনের কারাদণ্ড

S M Ashraful Azom
১৯৯৬ সালে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগে শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি চিক টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকসহ দুইজনকে চারবছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার সকালে পুঁজিবাজার সংক্রান্ত মামলা পরিচালনায় গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ূন কবির এই আদেশ দেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- চিক টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক মো. মাকসুদুর রসুল ও পরিচালক ইফতেখার মোহাম্মদ। রায় ঘোষণার সময় তারা আদালতে ছিলেন না।
 
১৯৯৭ সালের ২ এপ্রিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষে চিক টেক্সটাইল এবং প্রতিষ্ঠানের এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় তাদের বিরুদ্ধে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগ আনা হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top