“আমরা মাদক গ্রহণ করবো না, অন্যকেও মাদক গ্রহণ করতে দেব না। আমরা মাদক ব্যবসা করবো না, অন্যকেও মাদক ব্যবসা করতে দেব না”। এ ভাবেই অঙ্গীকার করলেন জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থীরা।
জয়পুরহাট সরকারী কলেজ মিলনায়তনে জেলা পুলিশ ও জয়পুরহাট সরকারী কলেজের যৌথ আয়োজনে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় বুধবার। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বিপিএম পিপিএম (বার)। তিনি বলেন, যে দেশের ছাত্র ছাত্রীদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা, তাদের পক্ষে সম্ভব সমাজ থেকে চিরতরে মাদককে নির্মূল করা।
সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মোফাখ্খারুল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যাপক হাবিবুন্নবী প্রধান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) মো: রুহুল আমীন। মতবিনিময় সভায় কলেজের শতশত ছাত্র ছাত্রী ¯^ত:ফুর্ত অংশগ্রহণ করেন । তাদের মধ্যে অনেকেই জয়পুরহাট সরকারী কলেজসহ জেলার মাদক সমস্যার কারণসহ কুফল ও প্রতিকার নিয়ে পরামর্শ মূলক বক্তব্য উপস্থাপন করেন।
পুলিশ সুপার তাদেরকে মাদক বিরোধী দৃপ্ত শপথ করান এবং দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি ছাত্র ছাত্রীদের সাথে একাত্মতা ঘোষণা করেন এবং মাদক বিরোধী গণজাগরণে তাদের সহযোদ্ধা হিসাবে থাকার আহবান জানান। সভায় কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ কলেজ ক্যাম্পাসকে মাদক মুক্ত ঘোষনা করেন। অনুষ্ঠানে জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে ছাত্র ছাত্রীদের মাঝে মাদক বিরোধী লিফলেট বিতরণ করা হয়।

