আনস্মার্ট রণবীর !

S M Ashraful Azom
বলিউডের সবচেয়ে স্মার্ট ও বুদ্ধিমান তারকাদের একজন রণবীর কাপুর। কিন্তু কাপুর পরিবারের এই ভবিষ্যত উত্তরাধিকার নাকি সামাজিক যোগাযোগের মাধ্যমে মোটেই পারদর্শী নন! এমনটাই জানিয়েছেন তার আসন্ন সিনেমা তামাশার সহ-অভিনেত্রী দিপীকা পাড়ুকোন।

বলিউডের অন্যান্য তারকারা যেখানে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম প্রভৃতিতে সরব সেখানে রণবীরের কোনো কার্যক্রমই নেই। গণমাধ্যমে বার বার এই প্রশ্ন রণবীরকে করা হলেও তিনি সব সময় জবাব দিয়েছেন যে তিনি ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার্থে এসব ওয়েবসাইট ব্যবহার করেন না। কিন্তু ইমতিয়াজ আলির আসন্ন সিনেমা তামাশায় অভিনয়ের সময়ে দিপীকা সেই কথা উড়িয়ে দিয়ে বলেছেন আসলে রণবীরের এসব সম্পর্কে কোনো ধারণাই নেই! তামাশা সিনেমার শুটিংয়ের ফাকে দিপীকা একটি ভিডিও শ্যুট করেন যেখানে রণবীরকে এই মুভির প্রচারণায় ব্যবহৃত সাইট ও একাউন্টগুলোর নাম জিজ্ঞেস করেন। রণবীর প্রশ্নগুলোর উত্তর এমন ভাবে দেন যে মনে হচ্ছিল তিনি এগুলো সম্পর্কে কিছুই জানেন না। দিপীকা তার ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে বলেন, আমাদের বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে কিছুই জানে না। টাইমস অব ইন্ডিয়া

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top