স্টাফ রিপোর্টারঃ
প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি, ইত্তেফাক পত্রিকার বকশীগঞ্জ সংবাদদাতা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক গণজয় পত্রিকার সম্পাদক এম শাহীণ আল আমীনের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ২ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
৩০ আগস্ট রবিবার এম শাহীন আল আমীনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারণার শিকার মেরুর চর গ্রামের গৃহবধূ জামিলা খাতুন। দায়েরকৃত অভিযোগে জানা যায়, এম শাহীন আল আমীন বিসিআইসি লাইসেন্সস(সারের ডিলার) করার কথা বলে বিভিন্ন সময়ে ২ লাখ ৩০ হাজার টাকা আত্মসাত করে। প্রায় সাড়ে ৩ বছর পর তিনি জানতে পারেন এম শাহীন আল আমীন সেই টাকাগুলো পুরোটাই আতামসাত করেছেন। টাকা চাইতে গেলে তিনি সাংবাদিকতার ভয় দেখান। পরে নিরুপায় হয়ে জামিলা খাতুন বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরবর্তী সময়ে সুবিচারের আশায় বকশীগঞ্জ কর্মরত সকল সাংবাদিকদের নিকট লিখিত অভিযোগের অনুলিপি প্রদান করেন। এ দিকে সাংবাদিক শাহীনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হওয়ায় সর্বমহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। সমাজের দর্পণ হিসেবে পরিচিত সাংবাদিক নাম ভাঙিয়ে এ ধরণের প্রতারণায় সবাই বিস্ময় প্রকাশ করেছেন।
সূত্রঃ সাপ্তাহিক বকশীগঞ্জ ,তারিখ- ১ সেপ্টেম্বর ২০১৫