
জিএম ফাতিউল হাফিজ বাবু ,
জামালপুরের বকশীগঞ্জে সম্প্রতি বয়ে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস'দের মধ্যে এই প্রথম সহযোগিতার হাত বাড়িয়েছেন ইসলামী ব্যাংক বকশীগঞ্জ শাখা। সরকারিভাবে এখনো বন্যার্তদের মধ্যে রিলিফ বিতরণ করা না হলেও বন্যায় ক্ষতিগ্রস'দের মধ্যে ত্রাণের নগদ টাকা বিতরণ করা হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর বকশীগঞ্জ শাখার উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টায় মেরুরচর ইউনিয়নের খেওয়ারচর উচ্চ বিদ্যালয় মাঠে শতাধিক ক্ষতিগ্রসে'র প্রত্যেককে ১ হাজার করে টাকা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে এসব টাকা বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ।
এসময় উপসি'ত ছিলেন বকশীগঞ্জ ইউএনও নার্গিস পারভীন, ইসলামী ব্যাংকের ব্যবস'াপক খন্দকার আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সমাজ সেবক হামিদুর রহমান, শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উক্ত ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের ইনচার্জ মাজহারুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, মেরুর চর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির সবুজ, সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন, খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান , ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।
এই দুর্যোগ সময়ে ইসলামী ব্যাংকের সহযোগিতা পেয়ে ক্ষতিগ্রস'রা ইসলামী ব্যাংক কৃর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ইসলামী ব্যাংকের সহযোগিতা পেয়ে অনেকেই খুশিতে আবেগাপ্লুত হয়ে পড়েন। এছাড়াও আপদকালীন সময়ে কৃষকের পাশে দাড়ানোই ব্যাংক কর্মকর্তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
