নাম পরিবর্তনের পর এবার লোগোতে পরিবর্তন নিয়ে এসেছে সার্চ ইঞ্জিন গুগল। নতুন লোগোতে কিছুা হালকা রং ব্যবহারের সাথে সাথে ফন্টেও পরিবর্তন এসেছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৯ সালের পর মঙ্গলবার গুগলের লোগোতে এই বড় ধরনের পরিবর্তন আসল।
গুগল জানিয়েছে, শিগগিরই গুগলের সব পণ্যে এই নতুন লোগো ব্যবহার করা হবে। গুগলের হোমপেজে গেলে নতুন লোগো ও পুরাতন লোগার পার্থক্য বোঝা যাবে। সেখানে অ্যানিমেটেড ভার্সনে পুরাতন লোগো মুছে নতুন লোগো অঙ্কন হতে দেখা যাবে।
একটি ব্লগপোস্টে গুগল জানিয়েছে, গত ১৭ বছরের গুগলে অনেক পরিবর্তন এসেছে। এই পরিবর্তমন গুগলের বিভিন্ন পণ্য ও সেবার ক্ষেত্রে দৃশ্যমান। আজ আবার নতুন করে পরিবর্তন আনা হচ্ছে।
প্রতিষ্ঠানটি বলেছে, নতুন নকশায় গুগলের বিভিন্ন প্ল্যাটফর্ম, অ্যাপ ও ডিভাইসের সঙ্গে মানুষের সম্পর্ক যেভাবে গড়ে উঠেছে সে বিষয়টির প্রতিফলন ঘটেছে। মানুষ যেভাবে গুগল ব্যবহার করে নতুন লোগোটি শুধু সে কথাই বলে না; বরং গুগল মানুষের জন্য যেভাবে কাজ করে সেটিই তুলে ধরা হয়েছে।
গত মাসে কোম্পানির পুনর্গঠনে গুগল নাম পরিবর্তন ‘অ্যালফাবেট’ রাখার ঘোষণা আসে। এই অ্যালফাবেটের অধীনেই গুগলসহ অন্যান্য উদ্যোগগুলো একেকটি কোম্পানি হিসেবে পরিচালিত হবে। এবার লোগোতে পরিবর্তন আনল গুগল।

