স্পেনের অ্যান্টিভাইরাস ব্র্যান্ড পান্ডার দেশীয় একক পরিবেশক গ্লোবাল ব্র্যান্ডের কার্যালয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পান্ড অ্যান্টিভাইরাস। সংবাদ সম্মেলনে পান্ড ব্র্যান্ডের প্রচারণা দূত নাঈলা নাইম ‘পান্ডা ইন্টারনেট সিকউরিটির সাথে গোল্ডেনফিল্ডের স্পিকার ফ্রি’ প্রমোশনের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে গ্লোবাল ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার সমীর কুমার দাস, হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন সেলিম আহম্মেদ বাদল, পান্ডা অ্যান্টিভাইরাসের প্রোডাক্ট ম্যানেজার আজিম মোর্তুজা, গোল্ডেনফিল্ডের প্রোডাক্ট ম্যানেজার আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

