শ্রীবরদীর রাস্তা ঘাটের বেহাল দশা ! সংস্কার জুরুরী ।

G M Fatiul Hafiz Babu
ফরিদ আহম্মেদ রুবেল , শ্রীবরদী ঃ

 শ্রীবরদী উপজেলার প্রায় অধিকাংশ রাস্তা-ঘাট চলাচলের অনুপ্রযোগী হয়ে পড়েছে। বিশেষ করে শ্রীবরদী টু ঝগড়ারচর এলজিইডির রাস্তাটি এখন মরণ ফাঁদ। ওই রাস্তায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। খনা খান্দায় পায়ে হেটে যাবার মতও সুযোগ নেই। এলাকাবাসীর অভিযোগ জনপ্রতিনিধিরা শুধু ভোটের সময় ভোট নিতে আসেন আর ভোটের কাজ শেষ হলে এলাকার কোন খোঁজ খবর রাখেন না। জনসাধারণের চলাচলের জন্য রাস্তার দিকেও তাকায় না তারা। এলাকাবাসীরা আরো বলেন, রাস্তার কাজের সময় দলীয় ঠিকাদারের মাধ্যমে কাজ করার ফলে নিম্নমানের কাজ হয় বলে রাস্তা দ্রুত ভেঙ্গে যায়। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম এ প্রতিবেদককে বলেন, শ্রীবরদী টু ঝগড়ার চর রাস্তা টি খুবই খারাপ হয়েছে আমরা উক্ত রাস্তা সংস্কারের জন্য কাগজপত্র পাঠিয়েছি। ওই বিষয়ে পৌর মেয়র আব্দুল হাকিম এ প্রতিবেদককে বলেন, প্রতিদিন ওই রাস্তা দিয়ে প্রায় ৫০০-১০০০ গাড়ি আসা যাওয়া করে তাই রাস্তা টি ভেঙ্গে গেছে এবং ওই রাস্তা টি এলজিইডিও রাস্তা । এ বিষয়ে সাংসাদ এ,কে,এম. ফজলুল হক চাঁন বলেন, রাস্তা টি খুবই খারাপ হয়েছে তবে রাস্তা টি সংস্কারের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য বললে তিনি বলেন, কোন বরাদ্দ না থাকায় তা করা যাচ্ছে না, তবে চেষ্টা করব। বর্তমানে শেরপুর, ঝগড়ারচরসহ জামালপুরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা ই এটি। ওই গুরুত্বপূর্ণ রাস্তা টি দ্রুত সংস্কারের দাবী জানান এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলেই।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top