দেশের বাজারে ষষ্ঠ প্রজন্মের এমএসআই গেমিং মাদারবোর্ড

S M Ashraful Azom
গেমিং হার্ডওয়্যার নির্মাণে বিশ্বের এক নম্বর কোম্পানি এমএসআই সম্প্রতি বিশ্ববাজারে অবমুক্ত করেছে তাদের ষষ্ঠ প্রজন্মের গেমিং মাদারবোর্ড। এর ধারাবাহিকতায় বাংলাদেশের বাজারেও অবমুক্ত হয়েছে জেড১৭০ সিরিজের নতুন এসব মাদারবোর্ড। বুধবার আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ প্রজন্মের এমএসআই গেমিং মাদারবোর্ড অবমুক্তির অনুষ্ঠান আয়োজন করে আইটি পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান ইউসিসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএসআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেকশন ম্যানেজার মাইকেল লিয়াং এবং সেলস স্পেশালিস্ট কেন সাং। ইউসিসির মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. নিয়ামত হাসান নিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিসির হেড অব সেলস এজিএম মো. শাহিন মোল্লা, প্রোডাক্ট ম্যানেজার জায়নুস সালেখিন ফাহাদ এবং ইউসিসির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ইউসিসির সাথে সম্পৃক্ত উত্তরা, আইডিবি এবং এলিফ্যান্ট রোডের প্রায় ৮০ জন প্রথম সারির এমএসআই পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও বাংলাদেশের শীর্ষস্থানীয় গেমিং দল রেড ভাইপারসের সদস্যরাও অনুষ্ঠানের উপস্থিত ছিলেন।
 
নানা ক্যাটাগরিতে ষষ্ঠ প্রজন্মের মাদারবোর্ড
 
অনুষ্ঠানে প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে এমএসআইয়ের নতুন প্রজন্মের এসব মাদারবোর্ডের বিভিন্ন ফিচার তুলে ধরেন এমএসআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেলস স্পেশালিস্ট কেন সাং। তিনি জানান, সব ধরনের গেমপ্রেমীদের জন্যই এবারে নতুন মাদারবোর্ডগুলো তৈরি করেছে এমএসআই। যে কারণে নতুন এসব মাদারবোর্ডকে সার্বিকভাবে তিনটি ভিন্ন ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে। এর মধ্যে একদম প্রফেশনাল পর্যায়ের গেমারদের জন্য তৈরি কার হয়েছে এনথুসিয়াস্ট গেমিং মাদারবোর্ড। টাইটেনিয়াম প্ল্যাটফর্মের এসব মাদারবোর্ডের বিশেষ ফিচারের মধ্যে রয়েছে স্টিল আর্মর, মিলিটারি ক্লাস ফাইভ কম্পোনেন্ট, নাহিমিক অডিও প্রভৃতি।
 
এর পরের স্তরের হাই-এন্ড গেমারদের জন্য এমএসআই তৈরি করেছে পারফর্ম্যান্স গেমিং মাদারবোর্ড। কেবল গেমিংয়ের পারফর্ম্যান্সই নয়, নান্দনিক বিষয়কেও মাথায় রেখে এই মাদারবোর্ডের সাথে যুক্ত করা হয়েছে আটটি ভিন্ন ভিন্ন রঙের এলইডি মিস্টিক লাইট যা গেমার তার পছন্দমতো জ্বালাতে পারবে। যারা সাদা-কালোতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদের জন্যও এই ক্যাটাগরিতে রয়েছে ক্রেইট গেমিং মাদারবোর্ড যা সাদা-কালোর আভিজাত্য এনে দেবে মাদারবোর্ডের ডিজাইনে।
 
সবশেষ স্তরের সাধারণ পিসি ব্যবহারকারী কিন্তু গেমিংয়ের আগ্রহীদের জন্য তৈরি করা হয়েছে আর্সেনাল ক্যাটাগরির এমএসআই মাদারবোর্ড। ক্রেতার বাজেটের কথা মাথায় রেখে এই ক্যাটাগরির মাদারবোর্ডগুলোকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো—টোমাহাক, মর্টার, বাজুকা এবং গ্রেনেড। একেবারেই প্রাথমিক পর্যায়ের পিসি ব্যবহারকারীরা নির্বিঘ্নে গেম খেলার জন্য বেছে নিতে পারেন এই চারটি ধরনের যেকোনো একটি মাদারবোর্ড।
 
ষষ্ঠ প্রজন্মের গেমিং মাদারবোর্ডের ফিচার
 
গেমারদের জন্য সেরা সব পণ্য নির্মাণে এমএসআই সবসময়ই এগিয়ে থাকে। ষষ্ঠ প্রজন্মের মাদারবোর্ডের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সব ধরনের গেমাররাই যাতে নিজেদের গেমিংয়ের সর্বোচ্চ অভিজ্ঞতা পেতে পারে, তা নিশ্চিত করতে নতুন নানা ধরনের ফিচার এতে যুক্ত করা হয়েছে। সম্প্রতি ইন্টেলের অবমুক্ত করা ষষ্ঠ প্রজন্মের স্কাইলেক প্রসেসর সিরিজ সমর্থন করবে এমএসআইয়ের এসব মাদারবোর্ড। এসব মাদারবোর্ডে থাকছে ৪টি র্যামের স্লট যেগুলো ৩৬০০ বাস (ওসি) পর্যন্ত ডিডিআরফোর র্যাম সমর্থন করবে। বেস্ট ইন ক্লাস ফিচার ও প্রযুক্তির এসব মাদারবোর্ডে ক্যাটাগরিভেদে রয়েছে ওসি জিনি ক্লিক বায়োস ৪, কিলার E2400 গেমিং নেটওয়ার্কিংয়ে সর্বোচ্চ ফ্র্যাগ এবং সর্বনিম্ন ল্যাগের নিশ্চয়তা, অডিও বুস্ট ২ সাউন্ড, ইউএসবি ৩.১ এবং সাটা ৮.০-এর মতো আকর্ষণীয় সব ফিচার। ষষ্ঠ প্রজন্মের মাদারবোর্ডের ফিচার প্রসঙ্গে জানতে চাইলে কেন সাং বলেন, ‘এমএসআই সবসময়ই গেমারদের বাড়তি সুবিধা দিতে চায়। যে কারণে এমএসআই কেবল গেমিং মাদারবোর্ড বা গেমিং গ্রাফিক্স কার্ডই তৈরি করে না, এমএসআইয়ের পণ্য তালিকায় গেমিং পিসি, গেমিং ল্যাপটপও রয়েছে। একটা সময় পর্যন্ত গেমিং পিসি মানেই ছিল হাই-এন্ড পিসি। কিন্তু সময় বদলেছে। এখন আমার মতো পিসির সাধারণ ব্যবহারকারীরাও গেম খেলতে চায়। আবার প্রফেশনাল গেমারদের মধ্যেও রয়েছে নানা ধরনের ভাগ। তাদের সবার চাহিদা এবং আর্থিক সামর্থ্যের কথা মাথায় রেখেই ভিন্ন ভিন্ন ক্যাটাগরির গেমিং মাদারবোর্ডে যুক্ত করা হয়েছে ভিন্ন ভিন্ন ধরনের ফিচার। যে কেউ তার নিজের চাহিদাকে বুঝে নিয়ে এসব মাদারবোর্ড কিনলে তার গেমিং অভিজ্ঞতা অবশ্যই ভালো হবে।’
 
বাংলাদেশে এমএসআই পণ্যের বাজার ক্রমবর্ধমান
 
এমএসআই পণ্যের বাংলাদেশের বাজারের দেখভাল দীর্ঘদিন ধরে করে আসছেন এমএসআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেকশন ম্যানেজার মাইকেল লিয়াং। বাংলাদেশে গেমিং পণ্যের বাজার নিয়ে যথেষ্ট সন্তুষ্ট এবং আশাবাদী তিনি। এই বাজার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশে গেমিংয়ে একটা নতুন সময় চলছে। এখন অনেকেই গেমিংয়ের প্রতি আগ্রহী হয়ে উঠছে এবং আগের তুলনায় গেমিং পণ্যের বাজার অনেকটাই বেড়েছে। এমএসআই এক্ষেত্রে বাজারের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবেই কাজ করে যাচ্ছে। এমএসআইয়ের গেমিং পণ্যে ক্রেতাদের আস্থার কথাও আমরা জানতে পেরেছি। সেইসাথে তাদের আস্থাকে বজায় রাখতে আমরা সর্বশেষ প্রযুক্তির গেমিং পণ্যও তাদের কাছে পৌঁছে দিতে কাজ করছি। সাম্প্রতিক সময়ে পিসির বাজার খানিকটা মন্দা গেলেও গত কয়েক মাসে এমএসআইয়ের পণ্যের বিক্রি বেড়েছে। ফলে বাংলাদেশে এমএসআইয়ের পণ্য নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী।’
 
অনুষ্ঠানে জানানো হয়, এমএসআইয়ের নতুন মাদারবোর্ডগুলো ১৭,৮০০ টাকা থেকে ২৫,৪০০ টাকার মধ্যে পাওয়া যাবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top