যারা বন্ধুদের সঙ্গে নিয়ে থাকতে ভালোবাসে তাদের জন্য সুখবর। নতুন একটি গবেষণায় দেখা গিয়েছে যে তারুণ্যে বন্ধুদের সঙ্গে যারা বেশি সময় কাটায় তাদের বয়স কালে একাকী কাটানো মানুষদের থেকে বেশি সুস্থ থাকে।
একটি ষোলো-সতের বছরের তরুণ বা তরুণীর জন্য কাছের বন্ধুদের সময় কাটানোর মতো আনন্দের আর কী হতে পারে? বন্ধুদের সঙ্গে সময় কাটানো এখন শুধু নিখাদ সময় কাটানোর ব্যাপার নয়, ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার নতুন গবেষণা জানিয়েছে যে বন্ধুত্ব স্বাস্থ্যের জন্যও উপকারী। সাইকোলজিক্যাল সাইন্স জার্নালে প্রকাশিত গবেষণায় এই দাবি করা হয়।
ভার্জিনিয়া ইউনিভার্সিটির রবার্ট অ্যালেন বলেন, এই ফলাফল আমাদের এটাই বলে যে যারা ভালো বন্ধুত্ব গড়ে তুলতে পারে তাদের স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদে সেটার ইতিবাচক প্রভাব পড়ে। শুধু তাই নয় এই গবেষণায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে গবেষকরা এটাও দাবি করেছেন যে তারুণ্যে যারা সহজে কারো সঙ্গে মিশতে না পারে তাদের বয়সকালে শারীরিক ও মানসিক অসুস্থতার আশঙ্কা অন্যদের তুলনায় বেশি। হিন্দুস্তান টাইমস