শিক্ষায় কোয়ানটিটি বেড়েছে কোয়ালিটি বাড়েনি : শিক্ষামন্ত্রী

S M Ashraful Azom
আমাদের শিক্ষার  কোয়ানটিটি’ অনেক বাড়লেও  কোয়ালিটি সে তুলনায় বাড়েনি বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার বিকেলে ঢাকা শিক্ষাবোর্ড মিলনায়তনে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "নতুন প্রজন্মে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।"

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় শিক্ষামন্ত্রী বলেন, আমাদের ছেলেমেয়েরা যাতে প্রযুক্তি নির্ভর বিশ্বমানের শিক্ষা পেতে পারে সে ব্যাপারে শিক্ষকসহ শিক্ষা সংশ্লিষ্ট সব আমলা-কর্মকর্তাদেরই ভূমিকা রাখতে হবে। যার যার জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি শিক্ষাক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরে তার জীবন ও কর্মের প্রতি আলোকপাত করে বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন- সাংসদ হাজী সেলিম ও শফিকুল ইসলাম শিমুল, শিক্ষা সচিব নজরুল ইসলাম, শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুন প্রমুখ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top